চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীকে বড় লক্ষ্যই দিলো সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচটা সিলেটের জন্য বাঁচা-মরার। হারলেই শেষচারের সম্ভাবনা পারতপক্ষে শেষ! এমন সমীকরণে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে অধিনায়কত্ব পরিবর্তনের পাশাপাশি বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়কে নিয়ে বড় সংগ্রহ গড়েছে সিলেট সিক্সার্স। রাজশাহী কিংসকে ১৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পয়েন্ট টেবিলের সব চেয়ে নীচের দলটি।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার সবুজ ঘাসে ভরা উইকেটে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান রাজশাহী অধিনায়ক মেহেদী মিরাজ। ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠানোয় প্রাথমিকভাবে মনে হচ্ছিল ঠিক সিদ্ধান্তই নিয়েছেন মিরাজ। কারণ ধারাভাষ্যকারদের মতে প্রথমে ব্যাটিং নেয়াই ছিল যুক্তিসঙ্গত। আগের ম্যাচের অধিনায়ক সোহেল তানভীরকে সরিয়ে সিলেটের নতুন অধিনায়ক অলোক কাপালি নিজেও চাচ্ছিলেন প্রথমে ব্যাট করতে।

জেসন রয় আসার পর বোঝা গেল প্রথমে ব্যাটিং নিলেই হয়তো ভালো করতেন মিরাজ। ডেভিড ওয়ার্নারের বিকল্প হিসেবে নেমে প্রথম ম্যাচেই ঝড় তুললেন ইংলিশ ব্যাটসম্যান। সেকুগে প্রসান্নার লেগব্রেকে বোল্ড হওয়ার আগে খেলেছেন ২৮ বলে ৪২ রানের মারকাটারী এক ইনিংস। ৪ চারের সঙ্গে সেই ইনিংসে ছিল দুই ছক্কার মার।

কিন্তু রয় ফিরতেই সিলেটের ব্যাটিংয়ে নামল ধস। দারুণ ফর্মে থাকা নিকোলাস পুরান এ ম্যাচে ১৯ রানের বেশি করতে পারলেন না। ৩ চার ও এক ছক্কায় দারুণকিছুর আভাস দিয়েও আফিফ হোসেন ফিরলেন ২৮ রান করে।

এরপরও সিলেটের ১৮০ রান পাওয়ার পেছনে কৃতিত্বটা ভাগাভাগি করতে পারেন সোহেল তানভীর ও অলোক কাপালি। শেষ ১৫ বলে দুজনে নিয়েছেন ৪১ রান। তারচেয়েও বড় দায়টা রাজশাহীর বোলারদের একাধিকবার ওয়াইড ও নো-বল করে সিলেটের দুই ব্যাটসম্যানকে হাত খোলার সুযোগ করে দেয়া। শেষ ওভারে তো রীতিমত রান বিলিয়েছেন মোস্তাফিজুর রহমান। এক নো ও ওয়াইডের সঙ্গে তিনটি চার দিয়ে মোট ২২ রান দিয়েছেন কাটারমাস্টার।

১০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন সোহেল। আরেক অপরাজিত ব্যাটসম্যান কাপালির ব্যাটে এসেছে ১৬ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬সিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT