চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজপদবি ছাড়লেন হ্যারি-মেগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাজপরিবারের পদবী-হ্যারি-মেগানের

যুক্তরাজ্যের রাজপরিবারের পদবি আর থাকছে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের। চলতি বছরের বসন্ত থেকেই দেশটির ডিউক ও ডাচেস অব সাসেক্স – এই উপাধি আর ব্যবহার করবেন না তারা, এমনটাই জানিয়েছে বাকিংহাম প্যালেস।

পাশাপাশি রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দও আর পাবেন না তারা। এই দম্পতি আর রানির প্রতিনিধিত্বও করবেন না কোথাও। তাদেরকে আর ‘হিজ/হার রয়্যাল হাইনেস’ ডাকা হবে না বিশেষ সম্মান জানিয়ে।

হ্যারি-মেগান দম্পতি জানিয়েছেন, যুক্তরাজ্যে তাদের ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে যে প্রায় ২৪ লাখ পাউন্ড খরচ হয়েছে, তা তারা শোধ করে দেবেন। তবে যুক্তরাজ্যে অবস্থানকালে তারা এখন থেকে ওই কটেজেই থাকবেন বলেও জানিয়েছেন।

অন্যদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাসের কথাবার্তা এবং সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে তিনি মনে করেন, তার নাতি ও তার পরিবার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে।

‘হ্যারি, মেগান ও তাদের সন্তান আর্চি সবসময়ই আমার পরিবারের অতি ভালোবাসার আপনজন হয়ে থাকবে,’ বিবৃতিতে বলেন তিনি।

হ্যারি ও মেগানের রাজপদবি ছাড়ার ঘোষণার পর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রানি গত সোমবার এই দম্পতির সঙ্গে আলোচনায় বসেন। তারপরই এ বিবৃতি দিলেন তিনি।

Reneta

একই সঙ্গে রানি রাজপরিবারের জন্য ‘নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনের’ জন্য এই দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, মেগান যে এত অল্প সময়ে পরিবারের একজন হয়ে যেতে পেরেছেন তাতেই গর্বিত তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিপ্রিন্স হ্যারি ও মেগানমেগান মার্কেলহ্যারি-মেগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT