চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দ্বন্দ্বে চেলসি ছাড়ছেন রুশ মালিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাজ্যে সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনার জের ধরে রাশিয়া-ব্রিটেন সম্পর্কে যে উত্তাপ ছড়িয়েছে তার আচ লেগেছে ফুটবলেও। ক্লাব বা মালিকের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও ব্রিটিশ মিডিয়ার দাবি, কূটনীতিক সম্পর্কের জটিল সমীকরণের সঙ্গে তাল মেলাতে না পেরে ইংলিশ ক্লাব চেলসির মালিকানা ছেড়ে দিচ্ছেন রুশ মালিক রোমান আব্রাহামোভিচ।

২০০৩ সাল থেকে চেলসির মালিক রুশ ধনকুবের। তবে এখন তিনি মালিকানা ছেড়ে দেবেন বলেই জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস। রুশ তেল ব্যবসায়ী এরই মধ্যে ক্লাব বেচার জন্য ক্রেতাও খুঁজছেন বলে জানাচ্ছে পত্রিকাটি।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগ ব্যাংক কোম্পানি রেইনি গ্রুপকে ক্রেতা খুঁজতে ভাড়া করেছেন আব্রাহামোভিচ। ওই কোম্পানি মধ্যপ্রাচ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রেতা খুঁজছে।

সম্প্রতি মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেকের কাছে ক্লাবের অল্প পরিমাণ শেয়ার বেচার কথা আব্রাহামোভিচ অস্বীকার করার পরই এই খবর এল। চলতি বছরই ব্রিটেনের সবচেয়ে বড় ধনী স্যার জিম র‌্যাটক্লিফের ২০০ বিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দেন রুশ তেল ব্যবসায়ী। তবু র‌্যাটক্লিফকেই চেলসির মালিকানা কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিডার ভাবা হচ্ছে। ২০০৩ সালে ১৪০ মিলিয়ন ইউরোতে চেলসির মালিকানা কিনেছিলেন আব্রাহামোভিচ।

গত মে’তে আব্রাহামোভিচকে ওয়ার্কিং ভিসা দিতে অস্বীকার করে ব্রিটেন। তখন থেকেই রুশ মালিকের জন্য অবস্থাটা জটিল হয়ে ওঠে। যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ওঠার পর থেকেই নানা ঝামেলায় আছেন চেলসির মালিক। ক্লাবের নিয়মিত কাজকর্মও ঠিকঠাকভাবে করতে পারছেন না।

নতুন স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনার জন্য এখন ১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন চেলসির। কিন্তু সানডে টাইসম বলছে, যে দেশ তাকে ওয়ারকিং ভিসা দিতে অস্বীকার করেছে, সেদেশে এত বড় অঙ্কের বিনিয়োগ করতে ইচ্ছুক নন আব্রাহামোভিচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT