চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতিতে আসা নিয়ে এখনো কিছু ভাবিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনীতিতে আসা নিয়ে তিনি এখনো কিছু ভাবেননি, এটা নিয়ে কথা বলাটাও তার জন্য কঠিন। ক্রিকেটেই থাকতে চান এবং মনোযোগটা খেলাতেই থাকবে। অবসরের পর ক্যারিয়ার ভাবনা নিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার এটাও মনে করিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। তাই কোনো কিছুই উড়িয়ে দেয়া যায় না।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টুয়েন্টি নিধাস ট্রফির আগে যখন ইনজুরিতে ছিলেন, তখন সপরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাকিব। টুর্নামেন্ট শেষে দাওয়াত পেয়েছিলেন রাষ্ট্রপতিরও। সপরিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির বাসভবনেও গিয়েছিলেন। তারপর থেকেই গুঞ্জন, ক্রিকেট ছাড়ার পর সাকিব কি রাজনীতিতে আসবেন?

আইপিএল খেলতে সাকিব এখন ভারতে অবস্থান করছেন। সেখানেই দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা পিটিআইর (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) সঙ্গে কথা হয় সাকিবের। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, অবসরের পর রাজনীতিতে যোগ দেয়ার ভাবনা আছে কি না?

তাতে সাকিবের উত্তর, ‘ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমি বর্তমান নিয়েই থাকতে চাই। কিন্তু কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। এ ব্যাপারে (রাজনীতি) এখনো ভাবিনি, তাই এটা নিয়ে এখন কথা বলাও কঠিন। ক্রিকেট আমার জীবন এবং মনোযোগটা শুধু এখানেই (ক্রিকেট) থাকবে।’

প্রধানমন্ত্রীর অফিশিয়াল বাসভবন গণভবনে সপরিবার যাওয়া নিয়ে পিটিআইর প্রশ্নে জবাবে সাকিব বলেন, ‘এটা ছিল সৌজন্যসাক্ষাৎ। তিনি ক্রিকেট খুব পছন্দ করেন এবং খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন।’

Reneta

ওই সাক্ষাতকারে সাকিব প্রশংসা করেছেন নিজের দল সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ স্পিনারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin2

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT