চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর রাস্তা যেন গ্রামের খাল!

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
১০:০২ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

তীব্র গরমে অসহনীয় যানজটের সঙ্গে রাস্তা খোঁড়াখুঁড়িতে প্রায় দু’বছর ধরে দুর্ভোগে আছেন উত্তর সিটির ২৫ নম্বর ওয়ার্ডবাসী।

অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি আর সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-মাটির খেলায় অসহায় হয়ে পড়েছে রাজধানীর জনবহুল নাখালপাড়ার মানুষ।

এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনবহুল এলাকা নাখালপাড়ার বুক চিরে তেজগাঁও-ফার্মগেইট সংযোগ সড়ক। কিন্তু রাস্তা দেখে বোঝার উপায় নেই, এটি রাস্তা না কি গ্রামের কোনো খাল।

প্রায় দু’বছর ধরে পুরো নাখালপাড়া-আরজতপাড়া এবং সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকাজুড়ে চলছে সুয়ারেজ, পানি এবং বিভিন্ন পরিসেবার জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি। বৃষ্টি মৌসুমে রাস্তার খোঁড়াখুঁড়ির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনদুর্ভোগ। তেজগাঁও-ফার্মগেইট সংযোগ সড়কের বেহাল দশায় বিরক্ত ওয়ার্ডের সাধারণ মানুষ।

উন্নয়ন কাজের ভবিষ্যত চিন্তা করে কেউ কেউ সাময়িক দুর্ভোগ মেনে নিলেও যাতায়াতের ন্যূনতম ব্যবস্থা না করায় বিরক্ত নাখালপাড়ার বেশিরভাগ মানুষ।

সম্প্রতি কয়েকটি রাস্তার উন্নয়ন কাজ শেষ হওয়ায় স্বস্তি থাকলেও আবারো রাস্তা খোঁড়াখুঁড়ির আশঙ্কায় ওয়ার্ডবাসী। ওয়ার্ডে নেই স্থায়ী কোনো কাঁচা বাজার। নেই সরকারি কমিউনিটি সেন্টারও।

Reneta

ফুটপাত দখলের রামরাজত্ব আছে কয়েকটি সড়কে। রাতের বেলায় জ্বলে না বেশিরভাগ সড়কবাতি। তবে উত্তর সিটির এ ওয়ার্ডেই সর্বপ্রথম আধুনিক শৌচাগার তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT