চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বনশ্রীতে ১০ শিশু উদ্ধার

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৫:৩২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর বনশ্রী এলাকায় ১০ নম্বর রোডের একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ওই বাসায় নিবন্ধন ছাড়া একটি এনজিওর নামে শেল্টারহোম বানানো হয়েছিলো।

শিশু পাচার চেষ্টার অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকার একটি ফ্লাট বাড়ি থেকে ১ নারীসহ ৩ এনজিও কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বাসা থেকে উদ্ধার হয়েছে পাচারের অপেক্ষায় থাকা ১০ শিশু। বনশ্রী এলাকার ১০ নম্বর রোডে এক সেনা কর্মকর্তার বাড়ির ৬ তলা ভাড়া নিয়ে সাইন বোর্ড ছাড়াই কাজ চালাচ্ছিলো ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি এনজিও। ভেতরে থাকা বিভিন্ন বয়সের ১০টি শিশুকে দিয়ে শ্রমিকের কাজ করানো হতো।

কমলাপুর থেকে অপহৃত শিশু মোবারকের চাচা জানতে পারেন, মোবারককে ৬ মাস ধরে ওই বাড়িতে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে ওই বাসা ঘিরে ফেলে এলাকাবাসী, আসে পুলিশ। তখনই ওই এনজিও কর্মকর্তাদের আটক করা হয়। উদ্ধার ১০ শিশু জানায় তাদের আটকে রাখার কাহিনী।

মোবারকের চাচা মনির হোসেন বলেন, এক মহিলা মোবারকের পক্ষ থেকে তার অবস্থা চিঠি লিখে মোবারক যে মাদ্রাসায় পড়তো সেখানকার হুজুরকে জানান। সেখান থেকেই খবর পেয়ে ছুটে আসেন তিনি। ওই মহিলাকে অনুরোধ করায় তিনি মনির হোসেনকে দূর থেকে এনজিও’র অফিসটি দেখিয়ে দেন। এনজিও কর্মকর্তারা স্বীকার করেন, ওই শিশুরা ভবঘুরে হলেও তাদের আটকে রাখা কিংবা শ্রমে নিয়োগের বিষয়ে তারা পুলিশকে কিছু জানাননি।

মোবারকের অভিভাবক পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন মতিঝিল অপরাধ বিভাগের ডিসি আনোয়ার হোসেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে। তাদের দাবি, শিশুদের বৃত্তিমূলক শিক্ষা দেয়া হয় এখানে।

ডিসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে এনজিও’র পক্ষ থেকে পুলিশের কাছে কিছু কাগজপত্র জমা দেয়া হয়েছে। সেগুলো নিয়ে তদন্ত চলছে।

Reneta

রোববার আদালতে পাঠিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ১০ শিশু কোথায় থাকবে সে সিদ্ধান্ত দেবেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু উদ্ধার-এনজিও
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT