চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর খেটে খাওয়া মানুষের পাশে একজন সৈকত

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১১:৫৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে সুনসান নিরবতায় গোটা দেশ। কাজহীন হয়ে পড়েছেন ভাসমান মানুষগুলো। ছিন্নমূল ক্ষুধার্ত এই মানুষগুলোকে দেখার মতো যেনো কেউ নেই।

পুরো রাজধানী ঢাকা যখন ফাঁকা তখন খেটে খাওয়া দিনমজুরদের দু’মুঠো খাদ্য যোগান দিতে অনেকেই স্বেচ্ছাসেবী হয়ে ছুটে যাচ্ছেন তাদের কাছে। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী তানভীর হাসান সৈকত।

গত ২৫ তারিখ নিজ উদ্যোগে ৫০ জন শ্রমজীবী মানুষকে খাদ্য সহযোগিতার মাধ্যমে শুরু করেছিলেন। গত দুইদিন পরিচিত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অগ্রজ-অনুজ ও বন্ধুদের সহায়তায় বাড়িয়েছেন সাহায্যের পরিসীমা। এখন প্রতিদিন দিনের বেলা ১০০ টি পরিবারের হাতে তুলে দিচ্ছেন চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি৷ আর রাতের বেলা নিজে রান্না করে খাওয়াচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার ভাসমান ২০০ মানুষকে।

সৈকতের এই কাজ ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতাও করছেন। চ্যানেল আই অনলাইন-কে এমনটিই জানিয়েছেন সৈকত।

জানতে চাইলে সৈকত বলেন; “বুকে সাহস নিয়ে প্রথমে নিজের পকেটে যা ছিল তাই দিয়ে শুরু করি। আমার বিশ্বাস ছিল আমার পরিচিতজনেরা এই মানবিক কাজে আমার পাশে থাকবেন। টিএসসির কর্মচারী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বন্ধুরা নানাভাবে সহযোগিতা করছেন।”

সৈকত বলেন; “দেশের এ ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ছাত্রনেতা হিসেবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমি কর্তব্য মনে করি। কেউ যদি আমার এই কাজকে শো-অফ মনে করে, করুক। এ ক্রান্তিলগ্নে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

Reneta

সকলের উদ্দেশ্যে তিনি বলেন; “দয়াকরে শো-অফের জন্য হলেও মানুষের পাশে দাঁড়ান, তা নাহলে এই মানুষগুলো না খেয়ে মারা যাবে। এদের জীবনেরও মূল্য আছে।”

যতদিন এই দুর্দিন থাকবে এবং মানুষের সহযোগিতা পাবেন ততদিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চান বলে জানান সৈকত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসঢাকা বিশ্ববিদ্যালয়সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT