চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর এক হাসপাতালেই দৈনিক অর্ধশতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

ডেঙ্গু আতঙ্কে জ্বর হলেই হাসপাতালে ছুটছেন রোগীরা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ফিভার ক্লিনিকে প্রতিদিন শনাক্ত হচ্ছেন ৫০ থেকে ৬০ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে তৎপর ও জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০৪৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন ডেঙ্গু রোগী। সরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা ৫ জন হলেও বেসরকারি হিসেবে মারা গেছেন ২২ জন।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ বেডের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে ১১১ জন। ডেঙ্গুতে সব বয়সী মানুষ আক্রান্ত হলেও তরুণ এবং শিশুর সংখ্যাই বেশি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও আবাসিক চিকিৎসক ডা. মোস্তফা কামাল রউফ বলছেন, ডেঙ্গুর প্রচলিত সংকেতগুলো প্রকাশের ধরণ পরিবর্তিত হচ্ছে। এতে ডেঙ্গু রোগীর শারীরিক জটিলতা বাড়ছে।

স্থান সংকুলানের অভাবে অন্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়ার কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে হাসপাতালের অন্য রোগীরা রয়েছেন বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গু আক্রান্তদের প্রচুর তরল খাবার খাওয়ার পাশপাশি জটিলতা এড়াতে রোগীর বমি, পেট ব্যথা, শরীরে র‌্যাশ, বিভিন্ন স্থান দিয়ে রক্ত বের হওয়া ও প্রস্রাব কমে যাওয়া অথবা দীর্ঘ সময় প্রস্রাব না হওয়া জাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গু রোগী শনাক্তরাজধানীতে ডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT