গোপন বৈঠকের সময় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে থেকে জামায়াতে ইসলামির আমির মাওলানা মকবুল হোসেন ও নায়েবে আমির গোলাম পরোয়ারসহ মোট নয় নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তারা গোপনে নাশকতার পরিকল্পনা করছিলো বলে অভিযোগ করা হচ্ছে।







