অপরাধ

রাজধানীর ইব্রাহীমপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীর ইব্রাহীমপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীর ইব্রাহীমপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ডেকোরেটর ব্যবসায়ী। মিজানুর রহমান নামের এই ব্যবসায়ী শনিবার রাত ১০টার দিকে ইব্রাহীমপুরের নিজ বাসার সামনে খুন হন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মিজানুরের মরদেহ কুমিল্লার মনোহরগঞ্জে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার স্বজনরা।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিজানুর রাজধানীর মহাখালীতে ডেকোরেটরের ব্যবসায় করতেন।

বিষয়:ছুরিকাঘাত ব্যবসায়ী খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…