অন্যান্য

রাজধানীতে হামলার শিকার তাইওয়ানের ২ নাগরিক

রাজধানীতে হামলার শিকার তাইওয়ানের ২ নাগরিক

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় তাইওয়ানের দুই নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৪/এ স্কেটরের ৮ নাম্বার রোডে তাইওয়ানের নাগরিক ওয়ান লিং চি এবং তার স্ত্রী বাস করতেন। রাত পোনে ১২টায় ৩ জন মুখোশধারী তাদের ফ্ল্যাটে প্রবেশ করে এবং তাদের লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে। মুখোশধারীরা তাদের ফ্ল্যাটে থাকা সাড়ে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। 

হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আজ গাজীপুর থেকে জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে।

দুই বিদেশী নিহত হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে দুই বিদেশী আহত হওয়ার ঘটনা ঘটলো। গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক সিজার টাভেলা নিহত হন। এরপর ৩ অক্টোবর রংপুরে নিহত হন জাপানের নাগরিক হোশি কুনিও।

দুই হত্যাকাণ্ডেই আইএস দায় স্বীকার করে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স। তবে পুলিশ বাংলাদেশে আইএসের অস্তিত্বের কথা নাকচ করেছে।

বিষয়:বিদেশী খুন বিদেশী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…