চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজীব দাসরাজীব দাস
৫:১৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

দুর্বৃত্তদের হামলায় কদমতলী এলাকায় নিজ বাসায় খুন হয়েছে এক স্কুল ছাত্রী। চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন নিহত সোহেলীর মা এবং ছোট বোন। পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও, অপরাধীদের পরিচয় জানা গেছে।

রাজধানীর দক্ষিণ দনিয়ায় মিনাবাগের একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো ইতালী প্রবাসী মোহাম্মদ সেলিমের স্ত্রী ও দুই মেয়ে। বাড়ির দারোয়ান জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালার বাসা পরিচয় দিয়ে প্রবেশ করে দুই যুবক। ঘরের ভেতর মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বড় মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী সোহেলীর।

বাড়ির দারোয়ান জানায়, দুই যুবক এসে খালার বাসায় যাবো বলে বাসায় প্রবেশ করে। এরপর আমি তালা লাগিয়ে নামাজ পড়ার জন্য বাইরে যাই। ফিরে আসলে তারা আমাকে গেট খুলে দিতে বলে। আমি না খুললে, তারা আমাকেও কোপ দেয়। আমি মাটিতে পড়ে যাই।

ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় কলাপসিপল গেটে তালা দেখে চাপাতি দিয়ে কুপিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করে দুর্বৃত্তরা। শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তবে ভিড়ের মধ্য থেকে কিভাবে ওই দুই যুবক পালিয়ে গেছে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েই গেছে।

ডিএমপি ওয়ারী জোনের ডিসি নুরুল ইসলাম জানান, তাদের সঙ্গে কি রিলেশন ছিলো, তা এখনও আমরা জানিনা। নিহতের মাকে জিজ্ঞাসাবাদের পর আমরা সব বলতে পারবো। ওই দুই যুবক পূর্ব পরিচিত ছিলো। তাদের নাম আমরা পেয়েছি। খুব তাড়াতাড়িই তাদের গ্রেফতার করতে পারবো।

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ান এবং অপর একজনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশু সোহেলীর মা এবং ছোট বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মে ১২, ২০২৬

ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

মে ১২, ২০২৬
ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT