চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারী বর্ষণে রাজধানীর জনজীবন বিপর্যস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০১, জুন ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A

রাজধানী ঢাকায় সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ প্রবল বর্ষণ। এতে রাজধানীর অনেক রাস্তা তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে অফিসগামী ও অন্যান্য পেশাজীবী মানুষ পড়েছেন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, পান্থপথ, গ্রিন রোড, কলাবাগান, কাঠালবাগান, হাতিরপুলসহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয়দের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক দোকান-পাট ও বাড়িঘরের মধ্যে পানি ঢুকে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

এদিকে আগের দিন সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ কারণে দেশের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে কোথাও ২ নম্বর সতর্ক সংকেত, কোথাও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Reneta

এছাড়া দেশের অন্য স্থানে একই দিক থেকে ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজধানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২

পরবর্তী

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

পরবর্তী

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

নতুন হিসেবে পেরুতে করোনায় মৃতের সংখ্যা আগের থেকে বেড়ে দ্বিগুণ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT