অন্যান্য

রাজধানীতে মদ ও ভায়াগ্রাসহ নর্থ কোরিয়ার নাগরিক আটক

রাজধানীতে মদ ও ভায়াগ্রাসহ নর্থ কোরিয়ার নাগরিক আটক

রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্ট থেকে অবৈধ অ্যালকোহল-পানীয় এবং যৌন উত্তেজক ক্যাপসুলসহ এক নর্থ কোরিয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বনানীর ২৭ নম্বর সড়কের পিয়ংইয়ং রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রায়াগ সুন হয়া নামের ওই কোরিয় নাগরিককে আটক করা হয়।

সেসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৯৪ ক্যান বিয়ার, ১০ বোতল হুইসকি এবং ২’শ ১০ পিস ভায়াগ্রা ও যৌন উত্তেজক ক্যাপসুল পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, পিয়ংইয়ং নামের ওই রেস্টুরেন্টে অনুমোদনহীন একটি বার ছিল। সেখানে নানা অসামাজিক কার্যকলাপ চলতো বলেও জানিয়েছে তারা।

বিষয়:আটক বনানী ভায়াগ্রা মদ শুল্ক গোয়েন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…