বাংলাদেশ

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

বিজিবি

রাজধানীর শ্যামলীতে বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শ্যামলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে আদাবর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: শ্যামলী মোড়ে দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় আবুল হোসনকে একটি বাস ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।

তিনি বলেন: প্রাথমিকভাবে বাসটি আটক করা গেলেও হেলপার বা চালককে আটক করা যায়নি। এখন লাশের সুরতহাল চলছে। সুরতহাল শেষে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

বিষয়:দুর্ঘটনা পথচারী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…