রাজধানীতে দুই ‘হিজবুত তাহরির’র নেতা আটক

রাজধানীর গেন্ডারিয়ার একটি মসজিদে জুমার নামাজের পর রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান এবং ঢাকা কলেজের ছাত্র জাহিদুল ইসলাম।
এদেরকে মিন্টো রোডের কাউন্টার টেরোজিম ইউনিটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতারের পর ওয়ারি অপরাধ বিভাগের উপ-কমিশনার জানান, প্রাথমিকভাবে এই দুজন নিজেদের হিজবুত তাহরিরের নেতা বলে জানিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





