চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে গণপরিবহন কম, পায়ে হেঁটে মহাসম্মেলনে মুসল্লীরা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:০৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সোহরাওয়ার্দী উদ্যানে উলামা-মাশায়েখ সম্মেলন উপলক্ষে রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণের আগাম ঘোষণা থাকায় বৃহস্পতিবার অধিকাংশ গণপরিবহন রাস্তায় নামেনি। রাস্তায় যানবাহনের পরিমাণ অনেক কম থাকায় যানযট ছিল না। সম্মেলনস্থলে অনেক মুসল্লী এসেছেন পায়ে হেঁটে।

অবশ্য ঘোষণা থাকায় সকালে এইসএসসি পরীক্ষার্থী এবং অফিসগামী যাত্রীদের নিজ উদ্যোগেই রিকশা, অটোরিকশা করে গন্তব্যে যেতে দেখা যায়। এসব বাহনের ব্যবস্থা করতে না পারায় অনেককে পায়ে হেঁটেও যেতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন অনেকে।

যাত্রাবাড়ী, সায়দাবাদ, গুলিস্তান, মতিঝিল থেকে শাহবাগ-বাংলামোটর হয়ে চলাচলকারী অধিকাংশ গণপরিবহন রাস্তায় নামেনি বলে জানান ওয়েলকাম পনিবহনের চালক হাসিবুল। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘শাহবাগ পয়েন্ট বন্ধ থাকলে আমাদের বাস চালিয়ে লাভ নেই। তাই অনেকে গাড়ি নামায়নি।’

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে আসা মুসল্লীদের ভাড়া করা বাস পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁওয়ের বাণিজ্যমেলার মাঠে। সেখান থেকে অধিকাংশ মুসল্লী পায়ে হেটে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে আসছেন।

যশোর থেকে অন্যান্য মুসল্লীদের সঙ্গে সম্মেলনে এসেছেন নুরন্নবী (৪৫) নামের এক মুসল্লী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের বাস আগারগাঁওয়ে রাখা হয়েছে। সেখান থেকে হেটে এসেছি।’

Reneta

তবে দুপুর দুইটার পর থেকে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে বলে শাহবাগ পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য জাবেদ জানান।

সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দাওয়াতপত্র দেখে এবং দেহ তল্লাশী করে মুসল্লীদের সম্মেলনস্থলে ঢোকানো হয়। বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক ফাউন্ডেশনওলামা মাশায়েখ মহাসম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT