চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে অবৈধ ৪৪ জন নেপালি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ৪৪ জন নেপালিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীর ডিওএইচএসের একটি বাসা থেকে ওই নেপালিদের আটক করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির শুক্রবার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পল্লবীর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৪ জন নেপালিকে আটক করা হয়। তাঁদেরকে সহযোগিতার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক হওয়া নেপালিরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করছিলেন। গত ১৯ জুলাই তাদের ভিসার মেয়াদ শেষ হয়। তারা আর নতুন করে ভিসার আবেদন করেননি। তারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন।

Banglabid

পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, আটক নেপালিদের আপাতত ওই ভবনেই রাখা হয়েছে। তাদের পুশব্যাক করা হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মইনুল কবির জানান, শুক্রবার সকালে মিরপুর ডিওএইচএস-এর ১০৬০ নম্বর হোল্ডিংয়ের সাত তলা ভবনের বিভিন্ন ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।ওই ভবনে তাদের পুলিশ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নেপালিদের সবাই পুরুষ; তাদের কারও ভিসার মেয়াদ নেই।

এ বিষয়ে নেপাল দূতাবাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দূতাবাসের জবাবের অপেক্ষায় রয়েছি। তাদের বক্তব্য পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Reneta

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা সোয়া দুই লাখের মত। এর বাইরে প্রায় ১০ হাজার বিদেশি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশের জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT