বিনোদন

রাজকুমার হিরানীর ছবিতে শাহরুখের বিপরীতে তাপসী?

শাহরুখ খান ও তাপসী পান্নু একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও তাপসী পান্নু একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই বছরের বিরতি ভেঙে গেল বছরের শেষে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিতেই শেষ হয়ে যাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর শুটিং।

গুঞ্জন উঠেছে এরপরই নাকি শাহরুখ যুক্ত হবেন তার পরবর্তী প্রজেক্টে। যেটি মূলত রাজকুমার হিরানী পরিচালিত ছবি হবে।

তবে চমক এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, রাজকুমার হিরানী পরিচালিত এই সিনেমাতে শাহরুখের বিপরীতে প্রথমবারের মত দেখা মিলবে ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুর।

সম্প্রতি এ বিষয়ে বলিউড হাঙ্গামা তাপসী পান্নুর একটি সাক্ষাতকার নেন। যেখানে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করলে অভিনেত্রী জানান, এমন কোন কিছু হলে আমি সত্যিই খুব খুশি হবো। যদিওবা এমন কোন কিছুর ঘোষণা এখনো আসেনি।

এদিকে শাহরুখের পাশাপাশি তাপসীও বর্তমানে ব্যস্ত তার বেশ কিছু সিনেমার কাজ নিয়ে। বলিউড সিনেমা ‘রেশমী রকেট’ ছাড়াও তার হাতে রয়েছে একটি তামিল সিনেমার কাজ।

বিষয়:তাপসী পান্নু পাঠান পিঙ্ক বলিউড রাজকুমার হিরানী শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…