চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকীয় বিয়ে দেখতে রাত থেকে হাজারো মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৮
বিনোদন
A A

সবচেয়ে কাছ থেকে সুন্দরভাবে রাজকীয় বিয়ে দেখতে রাত থেকেই অনেকে অপেক্ষা শুরু করেছেন উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলের সামনে। শুধু ব্রিটেনের বাসিন্দারাই নয়, সারা বিশ্ব থেকে অনেকেই এসেছেন এই বিয়ের আয়োজনের চাক্ষুস সাক্ষী হতে।

অপেক্ষমান আগ্রহীদের উদ্দেশ্যে হ্যারি বলেন: তিনি ‘ভারমুক্ত’ অনুভব করছেন। আর মেগান নিজের অনুভূতি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন স্থানীয় সময় শনিবার দুপুর ১২টায়, বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ১ হাজার ২শ’ সাধারণ মানুষ সাক্ষী হবেন রাজকীয় বিয়ের।

জানা গেছে, বিয়ের প্রতিজ্ঞায় স্বামীকে ‘মান্য’ করার শপথ করবেন না মেগান এবং হ্যারি নিজেও বিয়ের আংটি পরবেন। 

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ের ভেন্যু সাজিয়ে তোলা হয়েছে সাদা গোলাপ, পিওনি ও ফক্সগ্লোভস ফুল দিয়ে। ব্যবহার করা হবে কয়েক ধরনের পাতাও।

বাবার অনুপস্থিতিতে হ্যারির বাবা প্রিন্স চার্লস হাঁটবেন মেগান মার্কেলের সাথে। রাণীর স্বামী প্রিন্স ফিলিপও বিয়েতে শরিক হবেন।

Reneta

বিয়েতে যোগ দেয়ার জন্য ৬শ’ জন অতিথিকে কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজপরিবার। সন্ধ্যায় হবে হ্যারি ও মেগানের রিসেপশন। সেখানে থাকবেন ২শ’ অতিথি।

এছাড়াও উইন্ডসর ক্যাসেলের মাঠে ১২শ’ সাধারণ অতিথি উপস্থিত থাকবেন। থাকবেন প্রিন্স হ্যারি এবং মেগানের ঘনিষ্টজনেরাও।

রাজকীয় এই বিয়ের কেক নিয়েও চলছে মাতামাতি। হ্যারি ও মার্কেলের আদলে তৈরি হবে কেক।

গত বছরের নভেম্বরে হ্যারি ও মেগানের বাগদান হয়। সেই থেকে তাদের বিয়ে নিয়ে চলছে চলছে জল্পনা-কল্পনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনরাজকীয় বিয়েরাজবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT