রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উদযাপন করছে ব্রিটেন। বিশ্বের সবচেয়ে পুরনো রাজ পরিবারে দীর্ঘ সময় সিংহাসনে আছেন তিনি।
শুধু ব্রিটেন নয়, কমনওয়েলথ দেশগুলোতে এক হাজার অনুষ্ঠানে উদযাপন করা হচ্ছে রানীর জন্মদিন।
রাজকীয় ঐতিহ্য অনুযায়ী তোপধ্বনি আর বিউগলের সুরে ব্রিটেনব্যাপি শুরু হয় রানীর জন্মদিন উদযাপন।
উইন্ডসর প্যালেসের সামনে পথযাত্রায় দু’পাশের দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রানী। রানীকে ফুল দিয়ে বরণ করেন ব্রিটেনের জনগণ।
রানির জন্মদিনে ফ্রুট কেক বানিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া। উইন্ডসর ক্যাসেলের গিল্ড হলের অনুষ্ঠানে কেক কেটে রানী শুরু করেন জন্মদিনের আনুষ্ঠানিকতা।
পরে আবার প্রাসাদ থেকে বের হয়ে ঐতিহ্য অনুযায়ী স্বামী প্রিন্স ফিলিপসহ মোটর শোভাযাত্রায় অংশ নেন রানী।
১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে আরোহন করেন দ্বিতীয় এলিজাবেথ। ২১ এপ্রিল আজ তার জন্মদিন হলেও আনুষ্ঠানিক জন্মদিন জুন মাসে। তাই রানীর জন্মদিন উদযাপন চলবে জুন পর্যন্ত।







