আন্তর্জাতিক

রাজকন্যাকে দেখল বিশ্ব

রাজকন্যাকে দেখল বিশ্ব

রাজজুটি কেট মিডলটন এবং প্রিন্স উইলিয়ামের ঘরে এসেছে নতুন রাজকন্যা। রাজপ্রাসাদ সূত্রে এই খবর জানিয়েছে বিসিসি। শিশুকন্যার জন্মের পর থেকেই রাজপ্রাসাদে চলছে উৎসবের আমেজ। একনজর প্রিন্সেসকে দেখার জন্য রাজপ্রাসাদ ও হাসপাতালের সামনে ভিড় জমান অসংখ্য মানুষ। এক সময় রাজকন্যাকে নিয়ে বাইরে এসে জনতার উদ্দেশ্যে হাত নাড়ান কেট ও উইলিয়াম।

শনিবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে একটি মেয়ে শিশুর জন্ম দেন কেট মিডলটন। রাজকন্যার জন্মের রাজপ্রাসাদে শুরু হয় খুশির আমেজ। কেট ও তার কন্যা শিশু সুস্থ আছেন বলে প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃটেনের স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে জন্ম হয় রাজকন্যার। জন্মের সময় কন্যা শিশুর ওজন ছিলো ৩.৭ কেজি।

রাজকন্যা জন্মের পর বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘মেয়ে শিশুর জন্য শুভকামনা ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ। আমি সত্যিই খুব আনন্দিত।’

ডেপুটি প্রাইম মিনিস্টার নিক ক্লেগ টুইট করে তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে এই জুটিকে ‘শুভকামনা’ জানিয়েছেন।

বিবৃতিতে আরো জানানো হয়, কেট পেটে হালকা ব্যথা নিয়ে সেন্ট মেরি হাসপাতালেই ভর্তি হন। তাদের প্রথম সন্তান জর্জও এই হাসপাতালেই জন্ম নেয়।

২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে এসেছিলো প্রিন্স জর্জ। এর দুই বছরের মাথায় এবার এলো প্রিন্সেস। তবে এখনো তার নাম ঘোষণা করেনি প্রাসাদ কর্তৃপক্ষ।

২০১১ সালে জমকালোভাবে বিয়ে করেছিলেন কেট মিডলটন এবং প্রিন্স উইলিয়াম।

বিষয়:কেট মিডলটন ডায়ানা প্রিন্স উইলিয়াম রাজকন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…