চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চায় ১৪ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণকারী এবং তাদের সেই কাজে রাজউকের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তারা সহায়তা করছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে ১৪ দল।

শনিবার জোটের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিল্ডিং কোড না মেনে যারা এই ধরনের বিল্ডিং করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বনানীর এফ আর বিল্ডিংয়ের মালিক চিহ্নিত ব্যক্তি। এছাড়া রাজউকের দুর্নীতি আক্রান্ত কর্মকর্তারাও জড়িত। প্রকাশ্যে এই চিহ্নিত ব্যক্তিদের প্রজ্ঞাপন দিয়ে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বনানী এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেছেন: বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করছে। ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করছে।  দুর্ঘটনা এড়াতে বিকল্প ব্যবস্থা নেই। মুনাফা লাভের জন্য আইন অমান্য করে ভবন করা হচ্ছে। এ সব বিষয়ে প্রথমে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এই ভবনের মালিককে গ্রেফতার করলে অন্য ভবনের মালিকরা দ্রুত সতর্ক হয়ে যাবেন। এ রকম আইন অমান্যকারীরা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারেন সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।

দগ্ধ হয়ে চিকিৎসা নেওয়া আহতদের প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণনেতা বলেন: এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন রোগী ছাড়াও আরও একজন জরুরি বিভাগের জেনারেল আইসিইউতে আছেন। তার অবস্থা মোটামুটি স্ট্যাবল, তবে শঙ্কামুক্ত নয়।

Reneta

তিনি বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অনেকে বেঁচে গেছেন। তাদের সমবেদনা জানাই। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT