চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন নিয়ে ফিরতে পারব বিশ্বাস করিনি: আমির খসরু

রাহুল রায় রাহুল রায়
৩:৩৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
রাজনীতি
A A
আমির খসরু

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার বর্ণনা দিতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরতে পারবেন সেটাই ভাবতে পারেননি।

ওই হামলায় আমির খসরু ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি।

আমির খসরু বলেন, ৫০/৬০ জনের মতো লোক লাঠিসোটা, রড, ছুরি, রামদা নিয়ে তাদের লক্ষ্য করে ছুটে যায় ও হামলা চালায়। ‘আমরা যে জীবন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, সেটাই মনে হয় অনেক কিছু। আমরা যে জীবন নিয়ে সেখান থেকে ফিরতে পারব সেটাই আমি তখন বিশ্বাস করিনি,’ বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘(হামলাকারীরা) আমার গাড়ির ওপর আক্রমণ করে সবার প্রথমে। আমার পাশের গাড়ির কাচে আঘাত করে কাচ ভেঙ্গে আমার হাতে আঘাত করেছে। সামনে আমির খসরু সাহেবের গাড়ি ছিল, সেটায় হামলা করেছে।

এখানে এটাই প্রমাণিত হয়, আমাদের লেভেলে যে হামলা চালাতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে..এদেশের মানুষ কখনোই তাদের হাতে নিরাপদ হতে পারে না,’ বলেন বিএনপি মহাসচিব।

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনার দিন শোক জানিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ঘটনার ৬দিন পর রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দৃর্বৃত্তরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়।

হামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৫ নেতা-কর্মী আহত হন। রাঙ্গুনিয়ার ইছাখালিতে এ হামলার পর তারা স্থানীয় একটি মাদ্রাসায় আশ্রয় নেন। তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

ঘটনার পরপরই এ ঘটনার প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ হামলার পর রাঙামাটিতে যাওয়ার কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবি যেন শুধু ছবি নয়

পরবর্তী

ফিরেছেন আমির

পরবর্তী

ফিরেছেন আমির

নর্থ কোরিয় হ্যাকারদের সর্বনাশা ওয়ানাক্রাই প্রতিরোধে যা করণীয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT