বাংলাদেশ

রাঙামাটিতে ধসে পড়া ভবনে আরো এক মৃতদেহ, উদ্ধার অভিযান শেষ

রাঙামাটিতে ধসে পড়া ভবনে আরো এক মৃতদেহ, উদ্ধার অভিযান শেষ

আরো একটি শিশুর মরদেহ উদ্ধারের মধ্যে রাঙামাটির কাপ্তাই লেকে ধসের পড়া ভবনে উদ্ধার অভিযান শেষ করেছে উদ্ধারকারীরা। বুধবার সকালে শিশু সাজিদুলের মৃতদেহ উদ্ধার করে নৌবাহিনীর উদ্ধারকারী দল।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫। ঘটনার দিন মঙ্গলবার একই পরিবারের ২ জনসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৭টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের পর ধসে পড়া ভবনে আর কোনো মানুষ নেই বলে জানান নৌবাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কমান্ডার লেঃ কর্ণেল রাইয়ান আল বেরুনী।

তিনি বলেন, ধসে পড়া ভবনে আর কোনো লোকজন থাকার সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়া গেছে। এজন্য উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় কাপ্তাই লেকের পাশে গড়ে উঠা দোতলা পাকা ভবনটি হঠাৎ করেই পানিতে ধসে পড়ে। ঘটনার পর পর ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন ৪ জনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহতদের প্রত্যেককে জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

বাড়িটির মালিক টিটুর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

বিষয়:ভবন ধসরাঙ্গামাটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…