চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইন বিষয়ে চীন ও রাশিয়ার উপর চাপ দেয়ার আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনরোধে সহযোগিতার জন্য চীন ও রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিষয়ক তদন্ত দল।

মিয়ানমারে রাখাইন বিষয়ে চীন ও রাশিয়ার কঠোর সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বলেছেন, রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান ঠেকাতে জাতিসংঘকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এবং ওআইসি’র মতোই ব্যর্থ হয়েছে চীন ও রাশিয়া।

এর আগে লিকে মিয়ানমারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে লি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবো চীন ও রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য যেন তারা মানবাধিকারের পক্ষে দাঁড়ান।

চীন বলছে, বিভিন্ন দেশ ও ব্যক্তি মিয়ানমারকে তাদের অভ্যন্তরীন বিষয়টি সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে দিতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়ং বলেন, মানবাধিকার রক্ষার জন্য বাহ্যিক চাপ সমস্যা সমাধানে সাহায্য করবে না বরং পরিস্থিতি আরো ঘোলাটে করবে। তবে এবিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ১০ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের উপর এমন আচরণকে পাঠ্যপুস্তকে বর্ণিত জাতিগত নিধনের সঙ্গেই তুলনা করেছে জাতিসংঘ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘরাখাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম টি-টুয়েন্টিতে পাত্তাই পেলেন না গেইলরা

পরবর্তী

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ১৩ গাড়ির সংঘর্ষ

পরবর্তী
সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ১৩ গাড়ির সংঘর্ষ

ব্যালন ডি’অর জয়ী উইয়াহ এখন প্রেসিডেন্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT