চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ১৩ গাড়ির সংঘর্ষ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১১:৫১ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনে ১৩টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর সেতুতে আবার যান চলাচল শুরু হয়।

ঘন কুয়াশা ও এসব দুর্ঘটনার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে জোকারচর পর্যন্ত প্রায় ৭ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

বঙ্গবন্ধু থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বঙ্গবন্ধু সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পরে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ৬টার দিকে যান চলাচল শুরু করলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ৪৭নং পিলারের কাছে পর পর একটি গাড়ি পিছন দিক থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এসময় ১০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

এছাড়াও সিরাজগঞ্জ অংশের ১৭ নং পিলারের কাছে একইভাবে ৩টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে আহত হয় অন্ততপক্ষে ৩০ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের আশঙ্কাজনক।

তিনি আরো জানান, দুর্ঘটনার পরপর প্রায় তিন ঘন্টা ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতায় সোয়া নয়টার যান চলাচল শুরু হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT