চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে বৌদ্ধদের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
মিয়ানমার-সেনাবাহিনী-বৌদ্ধ-গুলি

মিয়ানমারের রাখাইন রাজ্যে এবার বৌদ্ধ সম্প্রদায়ের বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও অনেকে।

প্রাচীন আরাকান রাজ্যের পতন স্মরণে প্রতি বছর আরাকানের ঐতিহাসিক রাজধানী ম্রারুক ইউ-এ একটি অনুষ্ঠান হয়ে আসছে। এ বছর সরকার অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দেয়ায় বর্তমান রাখাইনের অধিবাসী ৪ হাজারেরও বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী মঙ্গলবার ম্রারুক ইউয়ে জড়ো হয়ে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।

ওই সময় বিক্ষোভকারী দল রাখাইনে অবস্থিত একটি সরকারি অফিস ভবন ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তখনই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য, পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ভিড় লক্ষ্য রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে বাধ্য হয়ে পুলিশ আসল গুলি ব্যবহার করে।

২০০ বছর আগে আরাকান রাজ্য জয় করেছিল বার্মিজ বাহিনী। সেই দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর বিশেষ অনুষ্ঠান ও র‌্যালির আয়োজন করে মিয়ানমারের রাখাইন রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

গত বছরের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম হামলায় স্থানীয় বৌদ্ধরাও অংশ নিয়েছে এবং এখনো সেনাবাহিনীর সঙ্গে মিলে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT