চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:৪২ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। কিন্তু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, সিনেট-সিন্ডিকেট নিবার্চন সময়মতো হচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। প্রতিবছর রাকসু ও হল সংসদের ফি নেয়া হলেও সে টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে সে বিষয়ে প্রশাসনের কোন জবাবদিহিতা নেই। তাই তারা অতি দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানায়।

রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ছাত্রদলের

এদিকে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সকালে উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে রাবি শাখা ছাত্রদল উল্লেখ করেন, বর্তমানে দেশে ও ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ অযৌক্তিক। সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের আদর্শ বিস্তারে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ও পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে সাংগঠনিক কর্যক্রম পরিচালনা করার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রকাশের সুযোগ দিতে হবে। এছাড়াও ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে অতিদ্রুত ছাত্রদলের দলীয় টেন্ট পুনঃনির্মাণের দাবি জানায় তারা।

তবে উপচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে প্রক্টর বলেন, ছাত্রদলের দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেটে উত্থাপন করা হবে। তারপর আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ: রাকসু নির্বাচনরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলছাত্র বাদল হত্যা: পলাতক দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

পরবর্তী

বিনামূল্যে সিনেপ্লেক্সে বসে চলচ্চিত্র দেখার সুযোগ

পরবর্তী

বিনামূল্যে সিনেপ্লেক্সে বসে চলচ্চিত্র দেখার সুযোগ

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জাসিন্ডা-সালাহ

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT