ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

বাংলাদেশি ক্রিকেটার রোচে ব্যাটিং করে রানের চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে দলের লিডের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। রাওয়াপিন্ডিতে চতুর্থ দিনের চা-বিরতির আগেই তা পেরিয়ে যায় বাংলাদেশ। 

মুশফিকুর রহিম ১৩৮ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ রানে অপরাজিত আছেন। ৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক রহিম চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন। ইনিংস আরও লম্বা করে ছুটছেন দেড়শর পথে।

প্রথম সেশনের বিরতির আগে  বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮৯ রান। চা-বিরতির আগে শান্তবাহিনী তুলেছে ৬ উইকেটে ৪৪৯ রান।
পাকিস্তানের বিপক্ষে এটি ক‍্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। একাদশতম সেঞ্চুরি করে টপকেছেন তামিম ইকবালকে (১০)। মুশির সামনে আছেন কেবল মুমিনুল হকে (১২ সেঞ্চুরি)।

পাকিস্তানের জবাবে আগের দিন ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছিল বাংলাদেশ। সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। চতুর্থ দিনও দারুণ ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। ৫৬ রান করে লিটন দাস ফিরলে ভাঙে ষষ্ঠ উইকেটে ১১৪ রানের জুটি। শতরান পেরিয়েছে মুশফিক-মিরাজেরও জুটি।

বিষয়:বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…