চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রসিক নির্বাচন: জিতলেও দোষ, হারলেও দোষ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বাভাবিক ভাবে নিলেও কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি। দলটির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন: নির্বাচনে হারলেও দোষ, আবার জিতলেও দোষ!

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে  আয়োজিত দিনব্যাপী সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: রংপুরে একটি মডেল নির্বাচন হয়েছে। এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন দক্ষতার পরিচয় দিয়েছে। তারা প্রমাণ করেছে আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা কতটুকু প্রস্তুত।

আওয়ামী লীগ নির্বাচনের ফল মেনে নিলেও বিএনপি কারচুপির অভিযোগ করেছে। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন: নির্বাচন শেষে কারচুপির অভিযোগ দলটির রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। দলটি প্রতিবন্ধী হয়ে পড়েছে। আপনারাই বলুন এ প্রতিবন্ধীদের চিকিৎসা এখন আমি কিভাবে করি। আসলে নির্বাচনে হারলেও দোষ, জিতলেও দোষ! সব নির্বাচনে জিততে হবে এমনতো না। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বক্তা ও প্যানেল সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ সম্মেলনে মূল প্রবন্ধ উত্থাপন করেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বলেন: অটিস্টিক শিশুদের পারিবারিক পরিবেশে দেখভাল করতে হবে। শুধু ফিজিওথেরাপিস্ট, হাসপাতাল ও ডাক্তারের হাতে ছেড়ে দিলে হবে না।

‘অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট না হয়েও প্রেসক্রিপশনে ফিজিওথেরাপি প্র্যাকটিস করছেন বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে অনেকে ফিজিওথেরাপি সম্পর্কে ভুল ধারণা নিচ্ছেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, একটি রেগুলেটরি বডি গঠন করে কিভাবে এই সেবা আরও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এই পেশায় কারা কাজ করবেন ও তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে, সেটা এই বডির মাধ্যমে নির্ধারণ করতে হবে।’

ট্যাগ: নির্বাচনরংপুর সিটি করপোরেশনস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুর সিটি নির্বাচনে পরাজয়কে আওয়ামী লীগ যেভাবে দেখছে

পরবর্তী

আবাসন মেলা: গ্রাহকের ক্রয়ক্ষমতা কি বেড়েছে?

পরবর্তী
ক্রেতাদের আগ্রহ ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসন মেলা: গ্রাহকের ক্রয়ক্ষমতা কি বেড়েছে?

পুলিশ সদস্যরা নির্বাচনী সংঘর্ষের পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রসিক নির্বাচন: পুলিশের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT