চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমনার লেকে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর রমনা পার্কের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীরা হলেন, আব্দুল্লাহ আল মাহফুজ ও নাঈমুজ্জামান চৌধুরী আদনান। তারা দুজনেরই কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রোববার দুপুর তিনটার দিকে গোসল করতে নেমে পুকুরে ডুবে যাওয়ার পর স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

মৃত দুই শিক্ষার্থীর সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী আরিফ হোসেন জানায়, রোববার দুপুর ১২টার দিকে তারা রমনা পার্কে যায়। দুপুর ৩টার দিকে রমনা পার্কের ভেতরের একটি পুকুরে গোসল করতে নামে আদনান ও মাহফুজ। তাদের মধ্যে আদনান সাঁতার জানত না। এ সময় আদনান তলিয়ে গেলে মাহফুজ তাকে উদ্ধার করতে যায়। কিন্তু উদ্ধার করতে না পেরে দু’জনেই পুকুরে ডুবে যায়।

পরে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে পুকুর থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, তাদের ২ টা ৫৭ মিনিটে ‘৯৯৯’ থেকে ফোন করা হয়। ২ টা ৫৮ মিনিটে রমনায় ডুবুরি পাঠায় ফায়ার সার্ভিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুকুরে ডুবে মৃত্যুলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT