চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে হঠাৎ বেড়েছে বিভিন্ন সবজির দাম

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:৪৪ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৫
অর্থনীতি
A A

রমজান শুরুর প্রথম দিনেই বেগুন, কাঁচামরিচ ও ধনে পাতাসহ বিভিন্ন সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কাঁচা বাজারের সবজির দাম বেড়েছে দ্বিগুণ। রমজানে যেসব সবজি বেশি ব্যবহার হয় সেগুলো প্রতি কেজিতে বেড়েছে প্রায় ১০ থেকে ২০ টাকা। দাম বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে বেগুন।

প্রত্যেক বাজারে সিটি করর্পোশনের নির্ধারিত পণ্যের মূল্যের তালিকা বোর্ডে লেখা থাকলেও বিক্রেতারা তা না মেনে নিজেদের মতো দাম নির্ধারণ করে পণ্য বিক্রি করছে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে সবজিসহ নিত্যপণ্যের বাড়তি দামের মেলা। দেশি পেয়াজের দাম প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগে ছিলো ৩৮ টাকা। ইন্ডিয়ান পেয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৩ টাকা দরে। রমজানে আলুর চাহিদা ব্যপক হারে বেড়ে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতি কেজি আলুর দাম এখন ২৪ টাকা।

সবজিতে চাহিদা থাকায় বিক্রেতারা  আগুনের মতো দাম বাড়িয়ে দিয়েছে। টমেটো প্রতি কেজি ১০০ টাকা। শশা ১০০ টাকা কেজি কিন্তু রোজার আগেও শশার দাম ছিলো ৫০ টাকা কেজি। হাইব্রিগেড শশার দাম নির্ধারন হয়েছে ৫০ টাকা কেজি। ঝাঁঝ নিয়ে কাঁচা মরিচ ও শক্ত অবস্থানে রয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৮০ টাকা কেজি। যার আগের দাম ৫০ টাকা। সবুজ ধনে পাতা প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুদিনা পাতা যেখানে রোজার আগে দাম ছিলো ২০০ টাকা কেজি সেখানে এখন তা ৪০০ টাকা কেজি। লেবু প্রতি হালি ৩০ টাকা। আর আগুনের মতো বেগুনের দাম ১০০ টাকা কেজি। কিন্তু রোজার আগেও এই বেগুনের দাম ছিলো ৪০ টাকা কেজি।

রমজানে বেগুনের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে যায় বলে জানিয়েছেন দোকানিরা।

রমজানে প্রথম দিনে বাজার করতে আসা গৃহিনী আসমা বেগম বলেন, রমজানে যে সবজিগুলো ছাড়া চলে না সেই সবজিগুলোর দাম বেছে বেছে বাড়িয়ে দিয়েছে। আমরা যা আয় করি তা যদি বাজারে এসে সব দিয়ে দেই, তাহলে মধ্যবিত্ত পরিবারগুলো চলবে কী করে?

Reneta

মাংসের দোকান থেকে প্রায় রেগে বেরিয়ে এসে চাকরিজীবী আনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গরুর মাংস কিনতে এসে দেখি একসপ্তাহের মাথায় দাম বেড়ে গেছে। আমাদের তো বেতন বাড়েনি তাহলে পণ্যের দাম কেনো বাড়ছে? এভাবে যদি সব ধরণের জিনিসের দাম বাড়তে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষদের না খেয়ে মরতে হবে।

বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা। কিছুদিন আগে যা ছিলো ৪৫০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকা । যা রমজানের কয়েকদিন আগেও ছিলো ৩৬৫ থেকে ৩৭০ টাকার মধ্যে।

তবে বিক্রেতেরা বলছে উল্টো কথা। তারা বলছে, চাহিদার চেয়ে বাজারে সবজি আমদানি কম থাকায় একটু বেড়েছে। আর রমজানে দাম সবসময় একটু বাড়তিই থাকে।

তবে ফলের বাজারে দাম স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রত্যেকটি ফলের দাম অপরিবর্তিত রয়েছে। ইফতারের গুরুত্বপূর্ণ আইটেম খেজুরের দাম এবার বাড়েনি। যা গতবারেও অনেক বেশি ছিলো।

সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের কথা বলা হলেও তা না থাকায় বিপাকে ক্রেতারা। ক্রেতাদের আশা বাজারে মনিটরিং বাড়ানো হলে মধ্যবিত্তরা একটু হাফ ছেড়ে বাঁচবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজাররমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT