বাংলাদেশ

রমজানে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে ‘সম্ভাবনা’

জনপ্রিয় রমজানে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় রমজানে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ও রাজধানীর বাইরে মধ্যবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১৫ দিনের নিত্যপণ্য সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’।

সংগঠনটি জানায়, রমজান মাসে ঢাকার শহরে প্রতিদিন দুইশ করে পুরো মাসে ছয় হাজার মানুষের মধ্যে ইফতার ও সেহেরী বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

এছাড়াও যাকাতের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন প্রদান ও সেলাই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সুবিধাবঞ্চিত ও করোনায় কর্মহারানো নারীদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি ও শিশুদের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ করছে সম্ভাবনার “অনিন্দিত নারী” প্রকল্প।

অনিন্দিত নারী প্রকল্পের মাধ্যমে সারাদেশে তিনশতাধিক নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও হস্ত শিল্প প্রশিক্ষণ প্রদান করার এর পাশাপাশি “আমার ঘর, আমার কারখানা” কার্যক্রমের মাধ্যমে নারীদের নিজের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া। প্রশিক্ষণ প্রাপ্ত এই সকল নারীদের মাধ্যমে একটি কর্মী কমিউনিটি গড়ে দেশীয় পণ্যের শক্ত ভীত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সম্ভাবনা। যার মাধ্যমে দুর্যোগকালীন এই সময়ে পরিবারকে নিয়ে নিরাপদে নিজের ঘরে বসেই কাজ করবে কর্মীরা একই সাথে হবে অর্থনৈতিক ভাবে শক্তিশালী।

স্মিত হাসি সহ একজন নারী সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’র সহ প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, রমজানে আমরা নিত্যপণ্য সামগ্রীর সহয়তাসহ যাকাতের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুর পরিবারকে স্বাবলম্বী করার প্রস্তুতি গ্রহণ করেছি। তবে আমাদের খেয়াল রাখতে হবে খাদ্য সহায়তা দিতে গিয়ে আমরা যেন রোগের সংক্রমণ না ঘটাই।

বিষয়:সম্ভাবনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…