রমজানে সিএনজি স্টেশনে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রামের একটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহন অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রমজান মাসের শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।
আজ বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
এতে বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গত ১ মার্চ থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হতো। যা এখন আরও এক ঘণ্টা বাড়ল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






