চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রবীন্দ্র মেলা’য় আজীবন সম্মাননা পেলেন মিতা হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
বিনোদন
A A
রবীন্দ্র মেলায় আজীবন সম্মাননা পেয়েছেন মিতা হক

রবীন্দ্র মেলায় আজীবন সম্মাননা পেয়েছেন মিতা হক

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হলো ‘রবি-চ্যানেল আই রবীন্দ্র মেলা ২০১৭’। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন হয় বিকাল সাড়ে চারটায়। মেলা উদ্বোধন করেন কামাল লোহানী, আতাউর রহমান, মামুনুর রশীদ, ইবকাল বাহার চৌধুরী, ড. করুণাময় গোস্বামী, আজাদ রহমান, রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, রবির প্রজেক্ট ডিরেক্টর শিহাব আহমেদ, চিত্রশিল্পী আবদুল মান্নান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু প্রমুখ।

এবার মেলায় সম্মাননা পেয়েছেন রবীন্দ্র গবেষক সনৎ​ কুমার সাহা আর রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। সনৎ​ কুমার সাহা আসতে পারেননি। রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমরা ওনার হাতে এই সম্মাননা পৌঁছে দেব।’ মিতা হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কামাল লোহানী, আতাউর রহমান, মামুনুর রশীদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, রবি’র সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ ও প্রজেক্ট ডিরেক্টর শিহাব আহমেদ, এনআরবির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী।

মিতা হক বলেন, ‘তরুণ প্রজন্মের মাঝে রবীন্দ্রসংগীতকে ছড়িয়ে দিতে হবে। এখন আমি সেভাবেই কাজ করছি।’

মেলায় রবীন্দ্রসংগীতশিল্পী রেওজয়ানা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রনাথের নির্বাচিত গানের অ্যালবাম ‘বর্ষার গান’–এর মোড়ক খোলা হয়। এ সময় আরও দুটি অ্যালবামের মোড়ক খোলা হয়। একটি লন্ডনপ্রবাসী ইমতিয়াজ আহমেদের ‘নিভৃত প্রাণের গান’, অন্যটি যুক্তরাষ্ট্রপ্রবাসী বিদিশা দেওয়ানজীর ‘এসো হে আনন্দময়’।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমার কাছে আজ বেশি ভালো লাগছে রবীন্দ্রনাথের প্রতি প্রবাসীদের ভালোবাসার প্রকাশ দেখে। আমার অ্যালবাম প্রকাশ পেয়েছে, তার জন্য যতটা খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি এই মেলায় দুজন প্রবাসীর অ্যালবাম দেখে।’

এনআরবি বাজার নিবেদিত এই তিনটি অ্যালবাম প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

Reneta

মেলার উন্মুক্ত মঞ্চে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম, তানিয়া মান্নান, অণিমা রায়, সিমু দে, শিমুল আহমেদ, বিকাশ রায়হান, সাদিয়া মরিয়ম, কমলিকা চক্রবর্তী, বিদিশা দেওয়ানজী ও সুরের ধারার শিল্পীরা। আবৃত্তি করেন ইকবাল বাহার চৌধুরী ও শামীম আশরাফ চৌধুরী। মেলায় আরও ছিল রবীন্দ্রসংগীতের সাথে দলীয় নাচ এবং আবদুল মান্নানের নেতৃত্বে শিশুশিল্পীদের চিত্রাংকন। মেলা প্রাঙ্গণে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা গ্রন্থ, রবীন্দ্রসংগীতের অডিও–ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদশর্নী, বাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্য সামগ্রীর স্টল ইত্যাদি।

রেজওয়ানা চৌধুরী বন্যা
রবীন্দ্র মেলায় ছবি আঁকছেন এম এ মান্নান
গান করছেন সুরের ধারার শিল্পীরা
রবীন্দ্র মেলায় ইমপ্রেস অডিও ভিশনের তিনটি অ্যালবামের মোড়ক খোলা হয়
রবীন্দ্র মেলার উদ্বোধন
দলীয় নাচ
বক্তব্য রাখছেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী
ছোটদের চিত্রাংকন

ছবি : এস এম নাসির, রনো মাহমুদ ও সাকিব উল ইসলাম

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্র মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT