বিনোদন

রবিবার ‘প্রিয় যত গান’ এর মঞ্চে তারা

রবিবার ‘প্রিয় যত গান’ এর মঞ্চে পারফর্মারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পারফর্মার রবিবার ‘প্রিয় যত গান’ অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের শিল্পীদের কাছে গানের অনুষ্ঠানের এক সুপরিচিত নাম ‘প্রিয় যত গান’। চ্যানেল আইয়ের সাপ্তাহিক এই গানের অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে।

এই রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানের এ পর্বে অংশ নিবেন ৫ জন শিল্পী।

তারা হলেন, চ্যানেল আই সেরাকণ্ঠের চারশিল্পী বন্যা তালুকদার, শাহীন, চৈতী মসুদ্দী এবং ক্লোজআপ ওয়ানের জান্নাত।

বাংলা গানের ভাণ্ডার থেকে বাছাইকৃত গানের একটি অনুষ্ঠান ‘প্রিয় যত গান’। বিশেষ দিনে অনুষ্ঠানটির বিশেষ পর্ব প্রচার হয়। অনুষ্ঠানের প্রতি পর্বেই অংশ নিচ্ছেন বিভিন্ন রিয়েলিটি শো থেকে উঠে আসা শিল্পীরা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। সাফি আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।

বিষয়:ইজাজ খান স্বপন প্রিয় যত গান মঞ্চ রবিবার শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…