চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘আমার বন্ধু রাশেদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ০৫, মার্চ ২০২২
বিনোদন
A A

চলছে স্বাধীনতার মাস। পুরো মার্চ জুড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে দর্শক দেখতে পারবেন মোরশেদুল ইসলাম পরিচালিত বহুল আলোচিত ছবি ‘আমার বন্ধু রাশেদ’।

মফস্বলের ছোট্ট শহর। স্কুলের কয়েকজন শিশু শিক্ষার্থী। এদের সঙ্গে যোগ দেয় রাশেদ। তার নাম আসলে রাশেদ নয়, স্কুলের শিক্ষক তার ছাত্রদের নিয়ে রাশেদকে এই নামটি দিয়েছেন। একাত্তরের উত্তাল দিনগুলো যখন ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে না, রাজনীতি সচেতন রাশেদ তখন ঠিক তার মতো করে সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে।

পাকিস্তানি সেনাবাহিনী এদেশটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ছোট শহরটিতেও তারা এসে হাজির হয়, সে সময় ভয়ংকর এই ধ্বংসলীলার স্বাক্ষী হয়ে থাকে রাশেদ।

স্বাধীনতা সংগ্রামের শুরুতে মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য এগিয়ে আসে রাশেদ এবং তার সাথে তার অন্য বন্ধুরা। সম্মুখ সংঘর্ষে বন্দী হয়ে যায় তাদের পরিচিত একজন মুক্তিযোদ্ধা এবং এক অসাধারণ পরিকল্পনা করে রাশেদ আর তার বন্ধুরা তাকে মুক্ত করে নিয়ে আসে নিশ্চিত মৃত্যুর হাত থেকে।

কিন্তু যুদ্ধের ডামাডোলে রাশেদ আর তার বন্ধুদের একসময় বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। রাশেদ আরো গভীরভাবে জড়িয়ে পড়ে যুদ্ধে। দেশ স্বাধীন হবার পর সব বন্ধুরা যখন আবার একত্র হয় ছোট্ট শহরটিতে, তারা আবিষ্কার করে রাশেদ নামের সেই বিচিত্র ছেলেটি আর নেই। কিন্তু রাশেদ এর স্মৃতি তার বন্ধুদের হৃদয়ে বেঁচে থাকে অনেক অনেক দিন।

এক কিশোরের চোখে দেখা ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন মোরশেদুল ইসলাম ও বরকত উল্লাহ মারুফ এবং পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।

Reneta

এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ে করেছেন চৌধুরী জাওয়াতা আফনান, অন্যান্য চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, হুমায়রা হিমু, ওয়াহিদা মল্লিক জলি, আরমান পারভেজ মুরাদ, এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রায়ান ইবতেশাম চৌধুরী, কাজী রায়হান রাব্বি, লিখন রাহি, ফাইয়াজ বিন জিয়া, রাফায়েত জিন্নাত কাওসার আবেদীন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমার বন্ধু রাশেদআরমান পারভেজ মুরাদইনামুল হকওয়াহিদা মল্লিক জলিমুহম্মদ জাফর ইকবালমোরশেদুল ইসলামরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসিনেমাহুমায়রা হিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT