চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি শিল্পে উৎসে কর বৃদ্ধি, রাজস্ব বাড়বে ২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:৩৩ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৬
অর্থনীতি
A A

রপ্তানি শিল্পে উৎসে কর বাড়ানোর কারণে সরকারের রাজস্ব আয় বাড়বে প্রায় ২ হাজার কোটি টাকা। তবে রপ্তানিমুখী সবচেয়ে বড় খাত-পোশাক শিল্প মালিকরা বলছেন, এতে তাদের উপর করের বোঝা প্রায় ৫০ শতাংশ বাড়বে। কারখানা কমপ্লায়েন্স করার জন্য বেশিরভাগ উদ্যোক্তার অতিরিক্ত খরচ হওয়ায় দুই বছর উৎসে কর কম রাখার দাবি তাদের।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প পোশাক খাতের জন্য বেশ কিছু সুখবর আছে। কর্পোরেট ট্যাক্স কমানোর পাশাপাশি আধুনিক নিরাপদ কর্মপরিবেশের কারখানা তৈরির প্রয়োজনীয় প্রি-ফেব্রিকেটেড আইটেম ও অগ্নি নির্বাপন সামগ্রীর উপর শুল্ক তুলে নেয়া হয়েছে।

তবে রপ্তানির উপর উৎসে কর দশমিক ছয় শূন্য থেকে প্রস্তাব করা হয়েছে দেড় শতাংশ। এ ব্যাপারে বিজিএমইএ’র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘একটা কারখানা যদি ৩ শতাংশ মুনাফা করে, সেক্ষেত্রে তার কর গিয়ে দাঁড়াবে ৫০ শতাংশ যা ব্যাংকের চেয়েও বেশি। ২ শতাংশ মুনাফায় সেই কারখানার কর হবে ৭৫ শতাংশ। আর ১ শতাংশ মুনাফা করলে তা হবে ১৫০ শতাংশ।

তিনি বলেন, ‘অ্যাকর্ড অ্যালায়েন্স এবং নেশন অ্যাকশন প্ল্যানের কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর এখন কমপক্ষে ৫ থেকে ২০ কোটি টাকা খরচ করতে হচ্ছে। যেহেতু পোশাক খাতটি বর্তমানে প্রচণ্ড একটা চাপের মধ্যে রয়েছে, তাই আমরা আবেদন করেছিলাম অন্তত ২০১৪-১৫ বছরের মতো যেন শুল্ক ০.৩ শতাংশ করা হয়।

গত বছর উৎসে কর বাবদ তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছিলো প্রায় ১২শ’ কোটি টাকা। নতুন অর্থবছরে যদি পোশাক রপ্তানি খাত থেকে ৩ হাজার কোটি টাকা আয় হয়, তবে উৎস কর থেকে অতিরিক্ত ১৮ শ কোটি টাকা রাজস্ব আদায় হবে।

তবে বাজেট প্রস্তাবনায় পোশাক শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজে কোনো ধরণের পরিবর্তন আনা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT