বিচ্ছেদের বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে তাহলে! আবারও রনবীর কাপুরের হাতে হাত রেখেছেন ক্যাটরিনা কাইফ। একই ফ্রেমে বন্দি হয়েছেন পুরনো প্রেমিক যুগল।
‘জগ্গা জাসুস’ পরিচালক অনুরাগ বসুই সে খবর জানিয়ে দিলেন সবাইকে। সোমবার নিজের টুইটারে রনবীর আর ক্যাটরিনার দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটা ছবি আবার তাদের ছোটবেলার। আর একটা ছবির সেট থেকে।
ছোটবেলার মতো বড় বেলাতেও হাত ধরে আছেন রনবীর-ক্যাটরিনা। তাই বুঝি যুতসই একটা ক্যাপশনও মিলিয়ে ফেলেছেন অনুরাগ বসু। লিখেছেন, ‘সময় কত দ্রুতই না চলে যায়!’
সত্যি তো, সময়ের চেয়ে গতিমান আর কি-ই বা আছে! সেটা তো রনবীর আর ক্যাটের ভালোই বোঝার কথা। দীর্ঘ ছয় বছরের প্রেম শেষে বেশ কিছুদিন হল আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিচ্ছেদ ঘটেছে। আর এ জন্যই কি না দীর্ঘ চার বছর পিছিয়ে গেছে ‘জগ্গা জাসুস’ ছবিটির মুক্তি! ৭ এপ্রিল ছবিটি মুক্তির কথা ছিল। এক তরুণ গোয়েন্দা তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার কাহিনী নিয়ে এগিয়েছে ছবিটি। মিড-ডে।







