চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর যেভাবে সঞ্জয় হয়ে উঠলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

কোনটা আসল, কোনটা নকল, দেখলে বোঝা দায়। নিজেকে ভেঙেচুড়ে যে একেবারেই অন্যের মতো করা যায়, তা দেখিয়ে দিলেন রণবীর কাপুর। হাঁটা, চলা, কথা-বলা। যেভাবে তাকাচ্ছেন, সেটা যেন সঞ্জুবাবা। যেভাবে অঙ্গভঙ্গি করছেন একেবারেই সঞ্জুবাবা।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে এভাবেই দেখা গেলো সঞ্জয় দত্তের জীবনী নির্ভর ছবি ‘সঞ্জু’তে। রণবীরের এমন রূপ দেখে হতবাক গোটা বলিউড। সবার মুখে একটাই কথা, ইনি রণবীর কাপুর নাকি, সঞ্জয় দত্ত!

রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে রণবীরের অভিনয় দুর্দান্ত বলছেন সব শ্রেণির দর্শক। প্রশংসায় ভাসছেন রণবীর। সবার মুখে যেনো একটায় কথা, কীভাবে এমন রূপ বদল করলেন তিনি?

না। এমনি এমনি সঞ্জয়ের রূপ ধারন করেননি রণবীর। এরজন্য তাকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এই যেমন ভোর তিনটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া, দিনে আটবার খাবার খাওয়া এবং প্রস্থেটিক দলের সঙ্গে ছয় ঘণ্টা সময় কাটানোর পর যথাযথ লুক ফুটে উঠেছে। সম্প্রতি ‘সঞ্জু’ নির্মাতা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সঞ্জয় দত্ত হিসাবে রণবীর কাপুরকে গড়ে তুলতে কত রকম লুক পরীক্ষা করা হয়েছিল তা বর্ণনা করেছেন।

‘সঞ্জু’তে রণবীরের লুক নিয়ে সম্প্রতি একটি ভিডিওতে পেছনের গল্প বলেছেন হিরানি। নির্মাতা বলেন, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সঞ্জয় দত্তের ভূমিকায় কে অভিনয় করবে? কারণ এমন একজনকে প্রয়োজন ছিল যে তার মতো আচরণ করবে, তার মতো দেখতে হবে এবং তার মতোই অনুভব করবে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পাওয়া গেল রণবীরকে। যার ফলাফল এখন দেখছেন সকলে।

গেল ২৯ জুন মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। মুক্তির পর থেকেই দেশব্যাপী সাড়া ফেলেছে ছবিটি। বক্স অফিসেও দাপট দেখাচ্ছে। ছবিতে রণবীর কাপুর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনাম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা।

Reneta

যেভাবে সঞ্জয়ের রূপ ধারন করলেন রণবীর:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রণবীর কাপুররাজকুমার হিরানিসঞ্জয় দত্তসঞ্জু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর স্বপ্নপূরণ!

মে ৩০, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান; ছবি: সংগৃহীত

জিয়া বেঁচে থাকলে দেশের আর্থ-সামাজিক অবস্থা ভিন্ন হতো: অধ্যাপক মামুন

মে ৩০, ২০২৬

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

মে ৩০, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সমানে-সমান ও উপভোগ্য হবে: ভারত কোচ

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ডকে ১৩৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT