চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-দীপিকার মুম্বাই রিসেপশনে তারার মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

গুঞ্জন রটেছিল নিক জোনাস ও প্রিয়াঙ্কার চোপড়ার বিয়ের দিন একটি রিসেপশনের আয়োজন করবেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আর তাই এবার সত্যি হলো।

গতকাল শনিবার (০১ ডিসেম্বর) খ্রিষ্টান রীতিতে প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। আর একই দিন মুম্বাইয়ে গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত হলো রণবীর-দীপিকার চতুর্থ রিসেপশন। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির সকলে।

রিসেপশনের এই অনুষ্ঠানে একদিকে যেমন লাল স্লিট গাউনে নজর কেড়েছেন দীপিকা ঠিক অন্যদিকে রণবীরকে কালো সুটে দেখাচ্ছিল ড্যাসিং।



বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অতিথিদের জন্য আয়োজিত এই রিসেপশনে উপস্থিত ছিল শাহরুখ খান, সাইফ আলি খান-কারিনা কাপুর খান দম্পতি, সারা আলি খান, ক্যাটরিনা কাইফ, হেমা মালিনি, রেখা, রানী মুখার্জি, সোনাক্ষি সিনহা, নিমরাত কৌর, কাজল আগারওয়াল, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাতানি, টাইগার শ্রফ, তিন ভাই-বোন অর্জুন কাপুর, জানভী কাপুর-খুশি কাপুর, শাবানা আজমি-জাভেদ আখতার দম্পতি, প্রেমিকাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আরবাজ খান ও রাজকুমার রাও। সম্পূর্ণ পরিবার নিয়ে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, ক্রিকেটার সচীন টেন্ডুলকার প্রমুখ।

Reneta


২০১৩ সালে বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’য় প্রথম জুটি বেঁধে কাজ করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তখনই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে জুটি বাঁধেন তারা। দীর্ঘ পাঁচ বছর মন দেওয়া-নেওয়ার পর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে গত ১৪ নভেম্বর কঙ্কানি রীতিতে ও ১৫ নভেম্বর উত্তর ভারতের সিন্ধি রীতিতে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনমুম্বাই রিসেপশনরণবীর সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে ৩ পথচারীর মৃত্যু

পরবর্তী

জাল স্বাক্ষরের কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল

পরবর্তী
হিরো আলম

জাল স্বাক্ষরের কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল

ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

ইমরান এইচ সরকারের মনোনয়ন বাতিল

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT