বিনোদন

রণবীরের সঙ্গে এবার রাশমিকা

রণবীরের সঙ্গে রাশমিকা, উভয়ই হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও রাশমিকা একসঙ্গে ছবি তুলেছেন, তারা সুন্দর পোশাক পরেছেন এবং ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সময়টা বেশ ভালো যাচ্ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনীত সর্বশেষ ‘পুষ্পা’ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হওয়ার পর থেকেই একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন এই অভিনেত্রী। এবার জানা গেল, রণবীর কাপুরের বিপরীতে আসন্ন বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ এর অংশ হবেন রাশমিকা।

এর আগে জানা গিয়েছিল, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আসন্ন ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীরের বিপরীতে দেখা যাবে পরিনীতি চোপড়াকে। তবে শেষমেশ সেখান থেকে সরে যান পরিনীতি। ঠিক তখনই ছবির নির্মাতাদের মনে হয় ছবিটিতে রণবীরের বিপরীতে নতুন কাউকে কাস্ট করবেন। যাকে এর আগে রণবীরের সাথে দেখা যায়নি। তখনই তাদের মাথায় আসে রাশমিকার নাম।

পিঙ্কভিলার সূত্রে আরও জানা গেছে, আসন্ন ছবিটিতে রাশমিকাকে দেখা যাবে রণবীরের স্ত্রীর ভূমিকায়।  চলতি বছরের গ্রীষ্মেই শুরু হবে ছবিটির শুটিং। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিটিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকে। টি সিরিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার।

বর্তমানে রণবীরের হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘শমসেরা’ সহ বেশ কিছু সিনেমা। অপরদিকে রাশমিকা ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তার প্রথম বলিউড সিনেমা ‘মিশন মজনু’ সহ ‘পুষ্পা ২’ নিয়ে।

বিষয়:রণবীর কাপুর রাশমিকা মান্দানা সন্দীপ রেড্ডি ভাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…