সম্পর্ক মানুষকে কাছে আনে আবার এই সম্পর্ক ভেঙ্গে গেলে অনকেটা দূরে নিয়ে যায়। সেই দূরে নেয়ার বড় উদাহরণ রণবীর ও ক্যাটরিনা।
দীর্ঘ পাঁচবছরের সম্পর্ক থেকে রণবীর ক্যাটরিনা এতোটা দূরে গেছেন যে রণবীর’র তার ছবির প্রিমিয়ারে ক্যাটরিনাকে আসতে পরিচালক করণ জোহরকে নিষেধ করেছেন।
ঘটনার সূত্রপাত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। সেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহরের খুব ঘনিষ্ঠ বলিউড সেলিব্রেটিরা। কারিনা কাপুর, গৌরি খান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরো অনেকে। ছিলেন না শুধু ‘চিকনী চামেলী’ খ্যাত ক্যাটরিনা কাইফ।
তাই প্রদশুনীতে আসা অনেকেই ভেবেছিলেন সাবেক প্রেমিক রণবীর সঙ্গে দেখা না হোক সেজন্যই আসেননি তিনি। তবে ঘটনা ঘটেছে উল্টো করণ’র এ সিনেমার প্রদর্শনী দেখতে মুখিয়ে ছিলেন ক্যাটরিনা শুধুমাত্র রণবীরের নিষেধের কারণে করণ আমন্ত্রণ জানাতে পারিনি ক্যাটকে।
অবশ্য সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর অাগেই চুক্তিবদ্ধ হওয়া ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং করেছেন রণবীর ক্যাটরিনা।








