বিনোদন

‘রঙিন পাতা’র আড্ডায় আলমগীর ও রেজানুর

‘রঙিন পাতা’র আড্ডায় আলমগীর ও রেজানুর

এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটিতে এবারে অতিথি হিসেবে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানকে।

অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণায় রয়েছেন নাইস নূর।

অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের নানা বিষয়ে কথা বললেন চিত্রনায়ক আলমগীর ও রেজানুর রহমান।

কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

বিষয়:আনন্দ আলো আলমগীর রঙিন পাতা রেজানুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…