চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙবেরঙের বৈশাখের চুড়ি

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৩:০৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

শাড়ি পরে চোখের ভরে কাজল আর একটা লাল টিপ দিলেন। কিন্তু তার পরেও সাজটা কেমন যেন অপূর্ণ মনে হচ্ছে। খেয়াল করে দেখুন, হাতে রংবেরঙের চুড়ি পরেছেন তো?

বাঙালি সাজে চুড়ির কোনো তুলনা নেই। আবার পাশ্চাত্যের পোশাকের সাথেও ফ্যাশনেবল চুড়ি দারুণ মানিয়ে যায়। চুড়ি ছাড়া তাই বৈশাখের সাজটাই অপূর্ণ রয়ে যায়। বৈশাখে চুড়ির কদরটা একটু বেশিই থাকে ফ্যাশন সচেতনদের কাছে। চুড়ি এখন আর কাঁচ কিংবা সোনা-রূপাতে সীমাবদ্ধ নেই। নানান উপকরণ দিয়ে তৈরি চুড়ি পোশাকের সাথে মিলিয়ে বেছে নিচ্ছেন নারীরা।

শাড়ির সাথে মিলিয়ে কিনে ফেলুন রংবেরঙের রেশমি চুড়ি

বৈশাখের সাজে কাঁচের চুড়ির জুড়ি নেই। শাড়ি কিংবা কামিজের সাথে দারুণ মানিয়ে যায় কাঁচের চুড়ি। উৎসবের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দেয় রেশমি চুড়ি খ্যাত কাঁচের চুড়ি। রেশমি চুড়ির দামটাও থাকে হাতের নাগালের মধ্যেই। এক ডজন চুড়ির দাম ২০ টাকা থেকে শুরু হয়। পাইকারি কিনতে চাইলে পুরানো ঢাকার চকবাজার চলে যেতে পারেন। সেখানে কাঁচের চুড়ির পাইকারে বাজারে নানান নকশার চুড়ি মিলবে বেশ কম দামে। আর পুরানো ঢাকার জ্যাম এড়াতে চাইলে নিউমার্কেট, ইডেনের সামনের ফুটপাথ, টিএসসির ফুটপাথ, কৃষি মার্কেট, মৌচাক মার্কেটে চলে যেতে পারেন কাঁচের চুড়ি কিনতে। এছাড়াও বৈশাখের আগে পাড়া-মহল্লার অনেক দোকানে রেশমি চুড়ি বিক্রি করা হয়। শাড়ির সাথে মিলিয়ে কিনে ফেলুন রংবেরঙের রেশমি চুড়ি।

পিতল কিংবা রুপার তৈরি নানান নকশার এই চুড়িগুলো খুব সাধারণ সাজকে জমকালো করে তুলছে

কাঁচের চুড়ির পরে এবার কদর পাচ্ছে মেটালের চুড়ি। রঙের ছটা নেই এই চুড়িগুলোতে। কিন্তু নতুন প্রজন্মের কাছে এখন মেটালের চুড়ি-গহনাই জনপ্রিয় হয়ে উঠছে। কারণ যেকোনো পোশাকের সাথেই মানিয়ে যায় এই চুড়িগুলো। পিতল কিংবা রুপার তৈরি নানান নকশার এই চুড়িগুলো খুব সাধারণ সাজকে জমকালো করে তুলছে। মেটালের চুড়ি গুলোর জন্য খোজ করতে পারেন ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজা, যমুনা ফিউচার পার্ক, সানরাইজ প্লাজা, নিউমার্কেট, বসুন্ধরা সিটি কিংবা দেশি দশের ফ্যাশন হাউজগুলোতে। এছাড়াও ফেসবুকেও বেশ কিছু পেজ এধরণের চুড়ি বিক্রি করছে। চৈত্রের গরমে মার্কেটে যেতে না চাইলে, এই পেজগুলো বাড়িতেই পৌঁছে দেবে আপনার পছন্দের চুড়ি।

শাড়ি তো বটেই টপস-জিনসের সাথেও বেশ মানাই নানান রঙের এই ফ্যাশনেবল চুড়িগুলো

বৈশাখের সাজের সাথে সুতার চুড়িও বেশ মানিয়ে যাবে। প্লাস্টিক, কাঠ কিংবা মেটালের চুড়ির ওপর নানান রঙের সুতা পেঁচিয়ে আকর্ষণীয় করে তোলা হয় সুতার চুড়িকে। যে কোনো পোশাকের সাথে খুব সহজেই মানিয়ে যায় এই চুড়িগুলো। শাড়ি তো বটেই টপস-জিনসের সাথেও বেশ মানাই নানান রঙের এই ফ্যাশনেবল চুড়িগুলো।

কাঁচ, মেটাল কিংবা সুতার চুড়ি ছাড়াও বেঁছে নিতে পারেন ফুলের চুড়ি। শাহবাগের ফুলের দোকানগুলোতে বললেই হাতে ফুলের মালা বেঁধে চুড়ি বানিয়ে দেবে তারা। প্রচণ্ড গরমেও ফুলের সাজে সতেজ দেখাবে আপনাকে।
আর মাত্র কয়েকদিন বাকি আছে পহেলা বৈশাখের। তাই পোশাকের সাথে মিলিয়ে ফ্যাশনেবল চুড়ি কিনে ফেলুন এখনই। তাঁতের শাড়ি, কপালে লাল টিপ, খোঁপায় ফুলের সাজ, আর দু’হাত ভরা রং-বেরংয়ের চুড়িতে বরণ করে নিন নতুন বছরকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT