চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর রক্তাক্ত মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে মসজিদের মেঝেতে পড়ে ছিল বলে জানিয়েছে মসজিদে নামাজ পড়তে গিয়ে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার শহরের হাগলি পার্কের ডিনস এভিনিউয়ে জুমার নামাদ আদায় করতে আল নুর মসজিদে কয়েক শো মানুষ সমবেত হয়েছিলেন একইভাবে লিনউড মসজিদেও সমবেত হয়েছিল মুসল্লীরা।

আল নুর ও লিনউড মসজিদের ভেতরে ও বাইরে থাকা প্রত্যক্ষদর্শীরা সেখানকার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।

মসজিদের পাশে বসবাসকারী লেন পেনেহা নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, স্বয়ংক্রিয় মেশিনগ্যান নিয়ে হেলমেট ও কালো পোশাক পরা একজন লোক আল-নূর মসজিদে প্রবেশ করে এবং তারপরই বেশ কিছু গুলির শব্দ হয়। এসময় লোকজনকে ছোটাছুটি করতেও দেখি।

ঘটনার খবর শোনার পর আতঙ্কিত স্থানীয়রা

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসার আগেই বন্দুকধারী ওই সন্ত্রাসী পালিয়ে যায় বলেও জানান পেনহা।

তিনি বলেন, বন্দুকধারী সন্ত্রাসী চলে যাওয়ার পর আমি মসজিদে গিয়ে সাহায্যের চেষ্টা করি।

Reneta

‘আমি মসজিদের মেঝেতে রক্তাক্ত মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি।’, যোগ করেন তিনি।

পেনহা জানান, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এইভাবে কেউ একজন প্রাথর্নারত মানুষের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। আমি এখানে পাঁচ বছর বসবাস করছি, বিশ্বাস করুন এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয়।এমন ঘটনা সত্যিই ভীতিকর।

পরিচিতদের খবর নিতে আত্মীয়স্বজনের হাসপাতালের সামনে ভীড়

হামলার সময় মসজিদে থাকা আরেক ব্যক্তি জানান, মসজিদে পঞ্চাশের ওপরে লোকজন ছিল, গুলি শুরু হলে তিনি এক বেঞ্চের নীচে লুকিয়ে যান। অনেকেই মসজিদের জানালা ও দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

হামলার পর হতাহতদের স্বজনেরা ক্রাইস্টচার্চ হাসপাতালে ভিড় করছেন। তারা আহত প্রিয়জনের খবরের অপেক্ষায় আছেন। স্বজন হারানোর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে।

শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সন্ত্রাসীর সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রিয়জনের মৃত্যুর সংবাদের পর

নিউজিল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত ও ৪৮ জন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারডার্ন এ ঘটনাকে দেশটির ইতিহাসে ‘অন্ধকার দিন’ দিন হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে জড়িতদের খুঁজে বের করার কথাও বলেছেন তিনি।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলাকারী চারজন ধরা পড়েছে। এদের মধ্যে তিন পুরুষ ও এক নারী আছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি, মাশরাফীর স্বস্তি

পরবর্তী

বেলিড সভাপতি ড. মির্জা মোহাম্মদ রেজাউলের মৃত্যু

পরবর্তী

বেলিড সভাপতি ড. মির্জা মোহাম্মদ রেজাউলের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে কবে?

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT