বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) সভাপতি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্রন্থাগারিক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বেলা সকাল ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার স্ট্রোকে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ড. রেজা। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
শুক্রবার এশার নামাজের পর দ্বিতীয় জানাযা শেষে মিরপুর ১১ কবরস্থানে তাকে দাফন করা হবে।









