চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর-৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, রংপুর
A A

রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঋণখেলাপি ও হলফনামায় ত্রুটির কারণে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার যাচাই-বাছাই শেষে ওই দু’জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

সদর আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সহ-সভাপতি কাওসার জামান বাবলা ও হলফনামায় ত্রুটির কারণে বাংলাদেশ কংগ্রেসের একরামুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা

আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

Reneta

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

১ সেপ্টেম্বর ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেয়া হয় ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাই শেষে বুধবার মনোনয়ন ঘোষণা করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোট গ্রহণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদমনোনয়নপত্ররংপুর-৩ আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT