রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বারাতের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে স্থানীয় সূত্র বলছে নিহতের সংখ্যা অন্তত ১০জন। এ সংখ্যা আরও বাড়তে পারে।
রংপুর জোনের সার্কেল এএসপি সাইফুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশে বিক্ষিপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশ রেকার নিয়ে ওই স্থানে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই রাস্তা খালি করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
এএসপি আরও জানান, দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।







